Published : 31 May 2025, 09:49 PM
কোরবানির ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
এবারও এ ক্যাম্পেইনে নিত্যপণ্যের সমন্বয়ে করা ‘বিশেষ গিফট বক্স’ ও খাবার সরবরাহ করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকার শ্যামলী, হাতিরপুল ও পল্টনের পাশাপাশি হবিগঞ্জ, নরসিংদী, নাটোর, রংপুর ও নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে এসব উপহার।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য কিনলে সেই অর্থের একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপনের জন্য।”
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন তিনি বলেন, “এ কর্মসূচিতে ভোক্তাদের অর্ন্তভুক্ত করা হয়েছে, যেন তারা আমাদের এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।”