পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু, সিএমএসএমই খাতে সহায়তা ও কৃষি খাতের সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেওয়া হবে।
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু, সিএমএসএমই খাতে সহায়তা, কৃষি খাতের সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রের বিকাশে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ৪১ হাজার কোটি টাকা নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয় বলে মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
চুক্তি সই অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ট্রেজারি ও এনআরবি ডিভিশনের প্রধান মো. জহুরুল করিম চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ ও সারওয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
