০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন অর্থ উপদেষ্টা

কিউআরের ব্যবহারে উৎসাহ দিতে সারা দেশে ডাচ-বাংলা ব্যাংক সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 01:29 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

বাংলা কিউআরের ব্যবহারে উৎসাহ দিতে ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার ঢাকার ইন্দিরা রোডে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপের মাধ্যমে কেনাকাটা করেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের 'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহারে উৎসাহ দিতে সারা দেশে ধারাবাহিকভাবে সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছে।

ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক ক্যাশবিহীন লেনদেন করা যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।