১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিটি ব্যাংক ও ইউএনডিপির এমওইউ

ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়ন অগ্রগতি নিয়ে সিটি ব্যাংক পিএলসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

বৃহস্পতিবার ব্যাংকের সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের লক্ষ্য বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা। দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কৌশলগত গুরুত্ব দেওয়া।

ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে সিটি ব্যাংক বাংলাদেশে গ্রিন বন্ড ইস্যু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। সমঝোতার আওতায় ইউএনডিপি সিটি ব্যাংককে গ্রিন বন্ড ইস্যু করার জন্য কারিগরি সহায়তা দেবে।