Published : 17 Dec 2025, 02:25 PM
বিজয়ের মাসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডিবিএল সিরামিকস আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
‘শহীদ আব্দুল কুদ্দুস দুলাল স্মরণে শ্রদ্ধাঞ্জলি: সৃষ্টির ক্যানভাস ২০২৫’ শিরোনামের এই আয়োজনের কথা ডিবিএল সিরামিকস সোমবার জানিয়েছে এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ডিবিএল পরিবারের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে তুলির আঁচড়ে ফুটে ওঠে মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রশিল্পী ও অধ্যাপক নিসার হোসেন ও শেখ আফজাল হোসেনসহ ডিবিএলের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।
ডিবিএল সিরামিকস জানিয়েছে, প্রতিযোগিতাটি দুইটি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয়।
৪ থেকে ১০ এবং ১১ থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বিচারকমণ্ডলী বয়স ও সৃজনশীলতার মানদণ্ডে বিজয়ীদের নির্বাচন করেন। শেষে অতিথিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।