Published : 30 Nov 2025, 09:52 PM
তরুণদের সৃষ্টিশীল দক্ষতাকে অনুপ্রাণিত করতে কোমলপানীয় ব্র্যান্ড 'স্পিড' ভোক্তাদের জন্য নিয়ে এল 'স্পিড রিলস্চ্যালেঞ্জ-২’ ক্যাম্পেইন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পিড জানায়, তাদের জনপ্রিয় দুই ভ্যারিয়েন্ট স্পিড গিন অ্যাপেল এবং স্পিড জিঞ্জারক্যান এর সৌজন্যে ফেইসবুক ও ইনস্টাগ্রামে এই ক্যাম্পেইনটির আয়োজন করা হয়েছে।
২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।এই সময়ের মধ্যে একজন অংশগ্রহণকারী একাধিক রিলস আপলোড করতে পারবেন। তবে বিজয়ী বা নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে একবারই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিলস এর ‘ক্রিয়েটিভিটি’, সর্বাধিক পজেটিভ কমেন্ট এবং রিঅ্যাকশনের ভিত্তিতে বিচারকমণ্ডলী চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করবে।
“প্রথম ৫০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন স্পিড-এর পক্ষ থেকে আকর্ষণীয় স্মার্ট ওয়াচ। আর অবশিষ্ট ১০০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন এক কেইস করে স্পিড জিঞ্জার অথবা স্পিড গ্রিন অ্যাপেল ক্যান।”
অংশগ্রহণকারীকে নিজের ফেইসবুক/ইন্সটাগ্রাম প্রোফাইলে পাবলিক করে রিলস শেয়ার করতে হবে।রিলস আপলোডের সময় অবশ্যই #SpeedReelsChallenge2 #SpeedGreenApple #SpeedGinger-এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে।