১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের বোর্ড সভা

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 12:20 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভায় চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তি বলেছে, সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক আবদুল জলিল উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।