১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

”ডেলিভারি পার্টনাররাই আমাদের প্রধান চালিকাশক্তি। তাই তাদের সুস্থতায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি,” বলেন ফুডপ্যান্ডার মুকিতুর খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

ডেলিভারি পার্টনারদের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্প আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম— ফুডপ্যান্ডা।

গ্রামীণ ডিজিটাল সল্যুশনের ব্র্যান্ড ‘সুখী’র সহযোগিতায় এ ক্যাম্প আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার ফুডপ্যান্ডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

এতে বলা হয়, ফুডপ্যান্ডার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম প্যান্ডাহার্টসের আওতায় আয়োজিত হেলথ ক্যাম্পটিতে চিকিৎসকেরা ডেলিভারি পার্টনারদের ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দিয়েছেন। এছাড়া ক্যাম্পে যারা অংশ নিয়েছেন, তাদের বিনামূল্যে রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা ও বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ণয় করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থাপত্রও দেওয়া হয় তাদের।

ফুডপ্যান্ডা বাংলাদেশের লজিস্টিকস হেড মুকিতুর খান বলেন, ”ডেলিভারি পার্টনাররাই ফুডপ্যান্ডার কার্যক্রমের প্রধান চালিকাশক্তি। তাই তাদের সুস্থতা নিশ্চিত করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।”