Published : 10 Dec 2025, 08:58 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গবেষক ও শিল্প–পেশাজীবীদের আধুনিক শিল্পচর্চা ও উন্নয়ন পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে ‘লীন সিক্স সিগমা অ্যান্ড অপারেশনাল এক্সিলেন্স’ বিষয়ে সেমিনার হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনার হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইআইটিআইআর এর পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ফ্যাকাল্টি মোহাম্মদ সাজ্জাতুল ইসলামের তত্ত্বাবধানে ‘লীন সিক্স সিগমা অ্যান্ড অপারেশনাল এক্সিলেন্স: ড্রাইভিং ট্রান্সফরমেশন অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফ্রম গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ পারস্পেকটিভস’ শীর্ষক সেমিনার হয়েছে।
বৈশ্বিক শিল্পে ‘লীন সিক্স সিগমার প্রভাব’ ও বাংলাদেশের শিল্পখাতে এর বাস্তব প্রয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাবিব সিদ্দিকী।