১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবি ব্যাংকে ৫০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের অভিষেক

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 10:09 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নিয়োগ পাওয়া ৫০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারকে (এমটিও) বরণ করে নিল এবি ব্যাংক।

সোমবার ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের অভিষেক অনুষ্ঠানের কথা তুলে ধরেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন ও জেড এম বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।