১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 02:46 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি হাবিবুর রহমান।