১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে ‘মিলিয়নেয়ার’ সিলেটের কাওসার

তার হাতে উপহারের টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ডিপ ফ্রিজ কিনে এবার ১০ লাখ টাকা পেয়েছেন সিলেটের কাওসার আহমেদ।

মঙ্গলবার বিকালে জেলার কানাইঘাট থানা রোডে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে তার হাতে উপহারের টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

কানাইঘাটের ওয়ালটন প্লাজা থেকে ২৫ হাজার ৫০০ টাকা দিয়ে ডিপ ফ্রিজ কিনে তিনি ‘মিলিয়নেয়ার’ উপহার জয়ী হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।

টাকা পেয়ে কাওসার আহমেদ বলেন, “ওয়ালটন ফ্রিজ কেনার সুবাদে এবারের ঈদ হবে আমার পরিবারের সবচেয়ে সেরা ঈদ।” 

এসময় ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মাকসুদ আলম, রিজিওনাল সেলস ম্যানেজার সাহাদাত হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার তৌহিদ বিন মনোয়ার ও প্লাজা ম্যানেজার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সিজন-২২ এ ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পান ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোণার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

রোজার ঈদকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি থেকে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করে ওয়ালটন, যা চলবে কোরবানি ঈদ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিজন-২২ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।