টাইমস হায়ার র্যাংকিংয়ে ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল
র্যাংকিংয়ে ৮৭তম হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
চলতি বছরের টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংয়ে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
বুধবার বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসডিজি বাস্তবায়নের অবদান মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত এ রেটিংয়ে বিশ্বের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ ৮৭তম হয়েছে।
“সেইসঙ্গে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম হয়েছে ডিআইইউ।”
‘এসডিজি ১৭: পার্টনারশিপস ফর দ্য গোলস’ সূচকেও ডিআইইউ বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
