১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্য বাড্ডা ও আফতাবনগরে আইএফআইসির নতুন বুথ

নতুন বুথ চালুর ফলে বাড্ডা ও আশপাশের এলাকার গ্রাহকরা সহজেই টাকা উত্তোলনসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 09:53 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

রাজধানীর রাজধানীর মধ্য বাড্ডা ও আফতাবনগরে আইএফআইসি ব্যাংক পিএলসির নতুন দুটি এটিএম বুথ চালু হয়েছে।

ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ সোমবার বুথ দুটি উদ্বোধন করেন।

আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বুথ চালুর ফলে বাড্ডা ও আশপাশের এলাকার গ্রাহকরা সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড অ্যাক্টিভ করা ও পিন পরিবর্তনসহ অন্যান্য এটিএম সংক্রান্ত সেবা পাবেন।

চলতি বছর দেশের বিভিন্ন স্থানে দেড়-শতাধিক এটিএম বুথ বসিয়েছে আইএফআইসি ব্যাংক। দেশে ১ হাজার ৪০০ এর বেশি শাখা ও উপশাখা নিয়ে কার্যক্রম চলছে এ ব্যাপকের।

বুথ উদ্বোধন অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের এজিএম (অবসরপ্রাপ্ত) প্রদীপ কুমার সাহা, বাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, ব্যাংকের বনশ্রী শাখার শাখা ব্যবস্থাপক মাসুদ পারভেজ খান ও প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ উপস্থিত ছিলেন।