‘আয়রনম্যান’ কোম্পানির সঙ্গে এবি ব্যাংকের চুক্তি
‘উত্তরণ’ নামে এসএমই লোনের অধীনে ‘কৌশলগত অংশীদারিত্ব’ স্থাপনে সম্প্রতি চুক্তি হয়েছে, বলছে ব্যাংক কর্তৃপক্ষ।
‘আয়রনম্যান’ কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে এবি ব্যাংক।
‘উত্তরণ’ নামে এসএমই লোনের অধীনে ‘কৌশলগত অংশীদারিত্ব’ স্থাপনে সম্প্রতি চুক্তি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিজুল ইসলাম মল্লিক এবং আয়রনম্যান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুইন রহমান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম বাবর খান, চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়াল, আয়রনম্যান কোম্পানি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. নাজমুল আলমও এসময় উপস্থিত ছিলেন।
