১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাটারফ্লাইয়ের ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ ক্যাম্পেইন শুরু

এই অফারে বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও হোয়ার্লপুলসহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 06:12 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাটারফ্লাই গ্রুপ।

ঈদ উদযাপনকে আরও ‘উপভোগ্য করতে’ শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় নানা ‘আকর্ষণীয় অফার’ গ্রাহকদের ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই অফারে বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও হোয়ার্লপুলসহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক।

একইসঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত, টিভিতে ৩৬ হাজার ১০০ টাকা পর্যন্ত এবং এসিতে ১৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয় ও ফ্রি গিফট ছাড়াও থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ৫ হাজার টাকা এবং নগদ পেমেন্টে ৫০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বারদের জন্য থাকছে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক।

বাটারফ্লাই গ্রুপের হেড অফ মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে আমাদের এই বিশেষ আয়োজন। ঈদের আনন্দ ভাগাভাগিতে দূরত্ব যাতে বাধা না হয় সেজন্য প্রবাসীরা খুব সহজেই ইলেক্ট্রনিক পণ্য অর্ডার করতে পারেন ওয়েবসাইটে, আমরা পৌছে দেব আপনাদের প্রিয়জনের কাছে।”

ঈদ অফারের সাথে ক্রেতারা ‘ট্রাই অ্যান্ড বাই’ অফারের মাধ্যমে নির্দিষ্ট মডেলের পণ্য আগে থেকেই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

এছাড়াও ‘কিস্তিতেই স্বস্তি’ অফারে ক্রেতারা যেকোনো সময় হাউজ অব বাটারফ্লাই থেকে পণ্য কিনে নিতে পারবেন ১৫ শতাংশ ডাউন পেমেন্টে; রয়েছে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।

অফারের বিস্তারিত জানা যাবে বাটারফ্লাই গ্রুপের ওয়েবসাইট, ফেইসবুক পেইজ ও হেল্পলাইন ১৬৫৭১ নম্বরে যোগাযোগ করে।