১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কার্গো ভিলেজে আগুন: ম্যাক্স গ্রুপকে ক্ষতিপূরণ দিল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

“বিদায়ী বছরে বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ম্যাক্স গ্রুপের দুটি নৌ-কার্গোর দাবির অর্থ পরিশোধ করার কথা জানিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।

রোববার কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম ‘দাবির’ চেক ম্যাক্স গ্রুপের ডিজিএম (করপোরেট ফিন্যান্স) মো. মাহমুদ হুসেইনের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিপূরণ হিসেবে দাবিকৃত অর্থের পরিমাণ ছিল ১৬ লাখ ৩৪ হাজার ২৭৬ টাকা। সব প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্ভে রিপোর্ট প্রাপ্তির পরই দাবিটি পরিশোধ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এরই ধারাবাহিকতায় গেল বছর কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে প্রায় ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে।”

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর বিভাগীয় প্রধান দাবী ও পুনঃবীমা বিভাগের মো. জিয়াউল হক  এবং ম্যাক্স গ্রুপের মুখ্য অর্থায়ন কর্মকতা মো. শহিদুল ইসলাম খান, খালেদ বিন হোসেন, ডিজিএম, টেকনিক্যাল, এবং ইঞ্জি: রাহাদ আহমেদ রুমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর -মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম বলেন,“গ্রাহকের দাবি দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিশোধ করাই আমাদের প্রধান অঙ্গীকার। বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছি।”

ভবিষ্যতেও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড গ্রাহকবান্ধব বীমা সেবা প্রদানের মাধ্যমে দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।