Published : 16 Nov 2025, 03:55 AM
ওমানের মাসকটে শুরু হওয়া প্রথম স্নুকার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলোয়াড় আসিফ ইমরানের সঙ্গে ‘স্পন্সর’ হিসেবে চুক্তি করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘ফ্রেশ’।
ঢাকার গুলশানে এমজিআইয়ের প্রধান কার্যালয় ‘ফ্রেশ হাউজে’ বুধবার এ চুক্তি হয় বলে শনিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চুক্তিতে আসিফ ইমরান ও এমজিআইয়ের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ সই করেন।
চলতি বছর শুরু হওয়া প্রথম স্নুকার ওয়ার্ল্ড কাপে বিভিন্ন দেশের ৭০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
ফ্রেশ এর আগে ২০২৩ সালে ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপে আসিফ ইমরানের স্পন্সর ছিল বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।