০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রাইম ব্যাংক ও কোয়ালিটি ফিডসের মধ্যে চুক্তি

চুক্তিতে প্রাইম ব্যাংকের নাজিম এ. চৌধুরী এবং কোয়ালিটি ফিডসের বাসির রহমান ও সাফির রহমান সই করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

পে-রোল ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা নিতে বেসরকারি প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রাণী খাদ্য উৎপাদনকারী কোয়ালিটি ফিডস লিমিটেড। 

সোমবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকায় কোয়ালিটি ফিডসের করপোরেট অফিসে চুক্তিটি সই হয়।

এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের কাছ থেকে পে-রোল ব্যাংকিং সেবার পাশাপাশি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন, ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা পাবেন কোয়ালিটি ফিডসের কর্মীরা। 

একই সঙ্গে প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা উপভোগ করতে পারবে কোয়ালিটি ফিডস লিমিটেড। দেশের অভ্যন্তরে লেনদেনে প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইম পে’ ব্যবহার করতে পারবে।

চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী, কোয়ালিটি ফিডসের পররিচালক (ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট) বাসির রহমান ও সাফির রহমান (করপোরেট অ্যান্ড এইচআর)।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান, এসভিপি অ্যান্ড টিম হেড মো. মনজুর আহমেদ সরকার, এসভিপি মো. রাশিদুল হুসাইন, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। 

কোয়ালিটি ফিডসের পক্ষে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস বিভাগের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মো. আমিনুল ইসলাম, সিনিয়ার জিএম মো. বায়েজিদ হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল-মামুন।