Published : 13 Apr 2026, 07:57 PM
ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
সোমবার ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চুক্তির ফলে ‘ক্রেডিট হোলসেল স্কিমের’ আওতায় ‘রিভলভিং ঋণ’ বিতরণ করা হবে। এ উদ্যোগের লক্ষ্য দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) অর্থায়নের সুযোগ বাড়ানো।
স্কিমের আওতায় ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ৮ শতাংশ হারে ঋণ দেওয়া হবে।
চুক্তিতে সই করেন ট্রাস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনা হেনা চৌধুরী ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
ঢাকায় হওয়া এই চুক্তির অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল উপস্থিত ছিলেন।