সীমান্ত ব্যাংকের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দশ বছরের পথচলায় সারাদেশে ২৮টি শাখা, ৮টি উপশাখা, ৩টি সার্ভিস সেন্টার ও ৪৪টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি।
দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সীমান্ত ব্যাংক পিএলসি।
মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।
সীমান্ত ব্যাংক গত ১০ বছরের পথচলায় ইতিমধ্যে সারাদেশে ২৮টি শাখা, ৮টি উপশাখা, ৩ টি সার্ভিস সেন্টার ও ৪৪ টি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
বাণিজ্যিক কার্যক্রম শুরুর দিন থেকে সম্পূর্ণ দেশীয় কোর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে ব্যাংকটি।
কার্যক্রম শুরুর বছর থেকেই সীমান্ত ব্যাংক গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থার শীর্ষে অবস্থান করছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আজীম। অন্যদের মধ্যে ব্যাংকের হেড অব বিজনেস শহিদুল ইসলাম, হেড অব হিউম্যান রিসোর্সেস অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সব শাখা ও উপশাখায় একযোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় বলে বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।
