১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনআরবি ব্যাংকে ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু

“এটি বেতন ব্যবস্থাপনার পাশাপাশি কর্মীদের জন্য আরও বেশি সুবিধা, নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 04:29 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করার কথা জানিয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ কার্ড উন্মোচন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে তারেক রিয়াজ খান বলেন, “বাংলাদেশে প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ডের উদ্ভাবন এবং ব্যাংকিং অন্তর্ভুক্তি বিষয়ে আমাদের অঙ্গীকারের আরেকটি মাইলফলক। এই সমাধানটি নিয়োগকর্তাদের জন্য বেতন ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি কর্মীদের জন্য আরও বেশি সুবিধা, নিরাপত্তা এবং সহজলভ্যতা নিশ্চিত করবে।”

বিমাফাই’র সিওও অর্ণব পল, এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভিসা প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।