১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সূত্রাপুরে ‘ফ্রাই বাকেটের’ নতুন শোরুম

নতুন শোরুমে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন অফার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 07:30 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

রাজধানীর সূত্রাপুরে ফাস্টফুড রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেটের’ নতুন শোরুম চালু হয়েছে।

শাহ আলী কমপ্লেক্সের ২৭/২৮ তনুগঞ্জ লেনে এ শোরুম উদ্বোধন করেন ‘ফ্রাই বাকেটের’ জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আনোয়ার হোসেন।

‘ফ্রাই বাকেট’ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন শোরুমে ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন অফার। ৪১ শতাংশে ছাড়ে ২০ পিস চিকেন মাত্র ৯৯৫ টাকায়, ২৩ শতাংশ ছাড়ে ১০ পিস ক্রিসপি চিকেনের বিশেষ বাকেট অফার রয়েছে।

“এছাড়া শুক্রবার বিশেষ অফারে ২৯ শতাংশ ছাড়ে ৭৪৫ টাকায় পাওয়া যাচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, কোরিয়ান ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ও ম্যাক্সকোলার কম্বো বাকেট। ৫০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে রয়েছে ফ্রি ডেলিভারি সুবিধা।”

পাশাপাশি সব ধরনের বার্গারে চলছে ৩০ শতাংশ মূল্যছাড়, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।