১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে ৩৫০ সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করল এসিআই মটরস

এর উদ্দেশ্য ছিল একক অনুষ্ঠানে ৩৫০টি ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

‘সোনালীকার বিশ্বজয়’ প্রতিপাদ্য নিয়ে একযোগে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর কৃষকদের কাছে হস্তান্তর করেছে এ সি আই মটরস লিমিটেড। 

সোমবার দিনাজপুর জেলার গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন বাণিজ্য মেলা মাঠে কৃষকদের এসব ট্রাক্টর হস্তান্তর করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মেগা-ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল একক অনুষ্ঠানে ৩৫০টি ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সি আই মটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুরত রঞ্জন দাস। 

এছাড়া ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এ সি আই মটরসের চিফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দীন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোনালীকার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এ সি আই মটরস লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্র্যাক্টর মার্কেটে ৫০ শতাংশের বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে।”