হাম: দুই হাসপাতালে সিটি ব্যাংকের সহায়তা
শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য আইসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে দুটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে সিটি ব্যাংক পিএলসি।
শনিবার সিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য আইসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পিআইসিইউতে চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ দিয়েছে ব্যাংকটি।
এর আগে বাংলাদেশ শিশু হাসপাতালে এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনেও সহায়তা করেছিল সিটি ব্যাংক কর্তৃপক্ষ। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে সিটি ব্যাংক।
