Published : 18 May 2026, 06:22 PM
ঈদ কেনাকাটাকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে রিটেইল চেইন স্বপ্ন।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে স্বপ্ন অনলাইন এবং স্বপ্নের অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে কেনাকাটায় থাকছে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। সঙ্গে বিনামূল্যে হোম ডেলিভারি এবং বিভিন্ন ব্যাংক কার্ডে বিশেষ ছাড়ের সুবিধাও মিলবে।
কোম্পানির ভাষ্য, ঈদ সামনে রেখে পশুর হাট ও বাজারের অতিরিক্ত ভিড় এড়িয়ে গ্রাহকরা এখন ঘরে বসেই প্রয়োজনীয় নিত্যপণ্য এবং উৎসবের কেনাকাটা সম্পন্ন করতে পারবেন।
অফারের অংশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা বা তার বেশি অর্ডারে থাকছে বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা।
পাশাপাশি নতুন গ্রাহকদের জন্য প্রথম অর্ডারে থাকছে ১০ শতাংশ ছাড়; যেখানে ব্যবহার করতে হবে ভাউচার কোড ‘WC10’।
এছাড়া ২ হাজার টাকার কেনাকাটায় ‘PLATINUM100’ কোড ব্যবহার করে পাওয়া যাবে অতিরিক্ত ১০০ টাকা তাৎক্ষণিক ছাড়।
ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিভিন্ন ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্যও বিশেষ ছাড় রয়েছে। যে কোনো ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড দিয়ে পেমেন্ট করলে গ্রাহকরা সর্বোচ্চ ২৪০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
এছাড়া সিটি ব্যাংকের ‘অ্যামেক্স’ ও ‘ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড’ ব্যবহারকারীরা ঈদ কেনাকাটায় সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ সেভিংস পাবেন।
ঈদ উপলক্ষে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও জনপ্রিয় পণ্যেও বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে স্বপ্ন। তবে এই সুবিধাগুলো পণ্য মজুত থাকা সাপেক্ষে এবং নির্ধারিত শর্ত অনুযায়ী কার্যকর থাকবে।
স্বপ্নের ওয়েবসাইট থেকে অথবা গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘স্বপ্ন’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।