১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাটা ২০২৫-এ শেল্‌টেক্‌ প্লাটিনাম হোটেলের তিন পুরস্কার

শেল্‌টেক্‌ বলেছে, “দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ডসের এবারের আসরে তিনটি পুরস্কার পেয়েছে শেল্‌টেক্‌ এর প্লাটিনাম হোটেল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেল্‌টেক্‌ বলেছে, “দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, "শেল্‌টেক্‌ এর প্লাটিনাম তাদের অতিথি, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ, যারা এই সাফল্যের যাত্রায় অংশ নিয়েছেন এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপনে অনুপ্রাণিত করেছেন।

"এই অর্জনের মধ্য দিয়ে শেল্‌টেক্‌ এর প্লাটিনাম হোটেলস গুণগত মান বজায় রেখে বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।"

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শেল্‌টেক্‌ এর প্রিমিয়াম হোটেল প্লাটিনাম। আধুনিক সুবিধা সম্বলিত রুম এবং বিশ্বমানের সেবার জন্য কর্পোরেট এবং ভ্রমণকারী সবার কাছে সমান জনপ্রিয়। প্লাটিনাম গ্র্যান্ড, এবং প্লাটিনাম রেসিডেন্স, আধুনিকতা আর বিলাসিতার নিমিত্তে গড়া উচ্চমানের হোটেল।”