Published : 15 Sep 2026, 06:01 PM
ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে মাসব্যাপী ক্যাম্পেইন চালু করেছে ফুডপ্যান্ডা।
এ ক্যাম্পেইনে সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক ঢাকা-ব্যাংকক বিমান টিকিটসহ একাধিক পুরস্কার জেতার সুযোগ পাবেন।
ফুডপ্যান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইনের সময়ে যিনি ইউনিমার্ট থেকে ফুডপ্যান্ডার মাধ্যমে সর্বোচ্চ কেনাকাটা করবেন, তিনি পাবেন ঢাকা-ব্যাংকক রুটে দুজনের যাওয়া-আসার বিমান টিকিট।
দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন দুজনের ঢাকা-কক্সবাজার যাওয়া-আসার অভ্যন্তরীণ বিমান টিকিট।
তৃতীয় সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহকের জন্য রয়েছে ইউনিমার্টে কেনাকাটার ১০ হাজার টাকার ভাউচার।
ক্যাম্পেইনে অংশ নিতে ফুডপ্যান্ডার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইউনিমার্ট থেকে কেনাকাটা করতে হবে। একজন গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে কমপক্ষে ১০ হাজার টাকার পণ্য কিনতে হবে।
সেপ্টেম্বর মাসে একজন গ্রাহকের মোট কেনাকাটার পরিমাণ হিসাব করে বিজয়ী নির্বাচন করা হবে।
দেশের বড় শহরগুলোর সুপারস্টোরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রিটেইল ও গ্রোসারি সেবা বাড়াচ্ছে ফুডপ্যান্ডা। এরই ধারাবাহিকতায় ইউনিমার্টের সঙ্গে যৌথভাবে এই ক্যাম্পেইন চালু করেছে তারা।