১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডায়েট কাউন্সেলিং সেন্টারে ছাড় পাবেন প্রাইম ব্যাংকের ‘নীরা’ গ্রাহক

‘নীরা’ গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টার থেকে বিভিন্ন পুষ্টি ও খাদ্যাভ্যাস সংক্রান্ত সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ডায়েট কাউন্সেলিং সেন্টারের বিভিন্ন সেবায় ছাড় পাবেন প্রাইম ব্যাংকের ‘নীরা’ গ্রাহকরা।

সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি ‘কৌশলগত চুক্তি’ সই হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাইম ব্যাংকের ‘নীরা’ হল নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি ব্যাংকিং সেবা। দেশের কর্মজীবী, গৃহিণী, উদ্যোক্তাসহ সামাজিক ও পেশাগত অবস্থা নির্বিশেষে যে কোনো নারী এই সেবার গ্রাহক হতে পারেন।

নতুন এই চুক্তির বিষয়ে ব্যাংকটি বলছে, এটি গ্রাহকদের জন্য লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক সুবিধা সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

এর ফলে ‘নীরা’ গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টার থেকে বিভিন্ন পুষ্টি ও খাদ্যাভ্যাস সংক্রান্ত সেবায় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।

চুক্তিতে সই করেছেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও সিইও সাইয়েদা শারমিন আক্তার।

এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।