আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের এমওইউ
চুক্তি অনুযায়ী আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সব পণ্যে ৩৬ মাস পর্যন্ত কিস্তি (ইএমআই) সুবিধা পাবেন।
আইএফআইসি ব্যাংক পিএলসি ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
রাজধানীতে আইএফআইসি টাওয়ারে সই হওয়া চুক্তির বিষয়টি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
চুক্তি অনুযায়ী আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সব পণ্যে ৩৬ মাস পর্যন্ত কিস্তি (ইএমআই) সুবিধা পাবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস হেলাল আহমেদ ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের সিএফও শিব পদ দে।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার রফিকুল ইসলাম, হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জাকির হোসেন এবং ট্রান্সকমের ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) তরিকুল ইসলামও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।