০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ট্রাস্ট ব্যাংক এখন নারায়ণগঞ্জের ভুলতায়

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী নতুন শাখা উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 10:19 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ট্রাস্ট ব্যাংক পিএলসির ১২৬তম শাখা চালু হয়েছে নারায়ণগঞ্জের ভুলতায়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী বুধবার এ শাখা উদ্বোধন করেন বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।

ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও সিআরও আখলাসুর রহমান ভূঁইয়া, এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন, এসইভিপি ও হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ, বিএসপি, এনডিসি, পিএসসি (অব.) এবং এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।