ইউসিবির ব্যাংকিং সেবা নেবে আকিজ রিসোর্স
এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই কোম্পানি।
‘কৌশলগত অংশীদারত্বের’ আওতায় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সকে ব্যাংকিং সেবা দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।
সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
এই চুক্তির ফলে আকিজ রিসোর্স এর জন্য বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা দেবে ইউসিবি, যা তাদের আর্থিক কার্যক্রমকে ‘আরও সহজ, দ্রুত ও কার্যকর’ করবে।
ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত এবং আকিজ রিসোর্স-এর পরিচালক ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি রুহুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি বিনিময় করেন।
আকিজ রিসোর্স-এর চিফ ট্রেজারি অফিসার মো. শেখ সাদী, ক্নাস্টার সিএফ্ও আশফাক হোসেন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
