২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডার চুক্তি

এর ফলে অ্যামেক্স কার্ড ব্যবহারকারীরা ফুডপ্যান্ডায় সব ধরনের বিল পরিশোধ দ্রুত ও সহজে করতে পারবেন, বলছে ফুডপ্যান্ডা কর্তৃপক্ষ।

সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডার চুক্তি
অ্যামেক্স কার্ডের মাধ্যমে লেনদেন সহজে চুক্তি সই করেছে সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডের মাধ্যমে লেনদেন সহজ করতে সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।

চুক্তির আওতায় পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে সিটি ব্যাংক কাজ করবে বলে মঙ্গলবার ফুডপ্যান্ডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

ফুডপ্যান্ডা বলছে, এর ফলে অ্যামেক্স কার্ড ব্যবহারকারীরা ফুডপ্যান্ডায় সব ধরনের বিল পরিশোধ দ্রুত ও সহজে করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীরা আকর্ষণীয় বিভিন্ন অফার পাবেন।  

ঢাকার গুলশানে সিটি ব্যাংক সেন্টারে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার ও ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী সমঝোতা স্মারক সই করেন। 

অরূপ হায়দার বলেন, “ফুডপ্যান্ডার সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ক্যাশলেস ও ডিজিটাল ইকোনোমি নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। সাধারণত গ্রাহকরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করে থাকেন, ফলে এই অংশীদারিত্ব কার্ডভিত্তিক পেমেন্ট সুবিধা জনপ্রিয় করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।”

জামাল ইউসুফ জুবেরী বলেন, “ব্রাউজিং থেকে শুরু করে চেকআউট পর্যন্ত উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। পেমেন্ট গেটওয়ে হিসেবে সিটি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করছি। পাশাপাশি আমেরিকান এক্সপ্রেস ব্যবহারকারীদের আরও আকর্ষণীয় সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।”

এমওইউ সইয়ের অনুষ্ঠানে সিটি ব্যাংক কার্ডসের হেড তৌহিদুল আলম, ফুডপ্যান্ডার এন্টারপ্রাইজ হেড জহির রায়হান ও হেড অব অ্যাডস অ্যান্ড পার্টনারশিপ আদনান ফারুকী উপস্থিত ছিলেন।