Published : 09 Jul 2026, 10:09 PM
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে ব্র্যাক ব্যাংকের রিটেইল আমানত ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকের রিটেইল আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে দাবি করা হয়, “গত চার বছরে ব্যাংকের রিটেইল আমানত প্রায় তিন গুণ বেড়েছে। ২০২২ সালের জুনে রিটেইল খাতে আমানত ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা; যা চার বছরের ব্যবধানে বেড়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় পৌঁছেছে। গত এক বছরে এটি বেড়েছে ৩৮ শতাংশ।
“দেশব্যাপী বিস্তৃত ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক এ সাফল্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এছাড়া রিটেইল সেলস ও এজেন্ট ব্যাংকিং চ্যানেলও আমানত বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।”
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এ অর্জন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আরো বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।
“গ্রাহকদের আস্থা এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আমাদের সহকর্মীদের নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল ভিত্তি।”