Published : 18 Dec 2025, 09:22 PM
দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে ‘তারুণ্য উৎসব ২০২৫’ আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তারুণ্য উৎসবে বিশেষ আর্থিক সাক্ষরতা অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ।
তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন বলে আইএফআইসি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার মঞ্জুরুল মুমিন স্বাগত বক্তব্যে দেন।