২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বাবুল্যান্ডের বিভিন্ন শাখায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন

ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শাখায় এ ক্যাম্পেইন চালানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 06:15 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন পরিচালনা করেছে ‘ইনডোর প্লে-গ্রাউন্ড চেইন’ বাবুল্যান্ড।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাবুল্যান্ড এ তথ্য তুলে ধরেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিসেফ, সিটি করপোরেশন, ডিজিএইচএস ও ইপিআই বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন শাখায় বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন চালানো হয়েছে। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম চালানো হয়।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাবুল্যান্ড শুধু ইনডোর প্লে-গ্রাউন্ড নয়; বরং শিশুদের সুস্থ, সক্রিয় ও আনন্দময় শৈশব গড়ে তুলতে কাজ করছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় বাবুল্যান্ডের ২১টি শাখা রয়েছে।