১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বনফুল গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে,” বলেন ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:31 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বনফুলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় বলে সোমবার কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে ‍তুলে ধরেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, “ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে বনফুল। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।”

গ্রুপের মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালক এম এ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন, মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদোয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান ও সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।