Published : 10 Nov 2025, 10:36 PM
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার বাইকার ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যদের নিয়ে হয়ে গেল ‘ইয়ামাহা বাইক কার্নিভাল’।
ইয়ামাহা ও এসিআই মটরসের যৌথযাত্রায় ৯ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ইয়ামাহা বাইক কার্নিভাল’ এ বাইকিং ইভেন্টের আয়োজন করে এসিআই মটরস।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী আয়োজনে কয়েক হাজার বাইকপ্রেমী ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা টেস্ট রাইড, জিমখানা, স্টান্ট-শো সহ বিভিন্ন বাইকিং অ্যাক্টিভিটি উপভোগ করেন। কণ্ঠশিল্পী কনা ও নগরবাউল জেমস অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে ইয়ামাহার সঙ্গে এ সি আই মটরসের যাত্রা শুরু। তারপর থেকেই তারা মোটরসাইকেলপ্রেমীদের মন জয় করে নিয়েছে নতুন নতুন মডেল ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে। তাদের সকল কার্যক্রমই হয় গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে।
এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।