Published : 22 Jun 2026, 11:26 PM
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, রোববার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জাহিদ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ডিএমডি অ্যান্ড সিটিও) নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গত ১৩ বছরে ব্যাংকের অগ্রযাত্রায় তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, “মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে উদ্ভাবনী, গ্রাহককেন্দ্রিক এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্যাংকটি তার ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারিত করবে এবং সারা দেশের গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে। একই সঙ্গে সর্বোচ্চ মানের সেবা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইমতিয়াজ উদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধান কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়া ব্যাংকের সকল শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারগুলোতেও গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয়দের অংশগ্রহণে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।