২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্র্যাক হেলথকেয়ারে প্রাইম ব্যাংক গ্রাহকদের ‘বিশেষ ছাড়’

প্রাইম ব্যাংক গ্রাহকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়তায় ব্র্যাক হেলথকেয়ারের নির্ধারিত স্ক্রিনিং প্যাকেজে বিশেষ ছাড় থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন হেলথ স্ক্রিনিং প্যাকেজে ‘বিশেষ ছাড়’ পাবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা।

ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে সম্প্রতি এক অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ারের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের স্বাস্থ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে ব্র্যাক হেলথকেয়ারের নির্ধারিত স্ক্রিনিং প্যাকেজে ‘এক্সক্লুসিভ ডিসকাউন্ট’ রয়েছে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন জোয়ার্দ্দার তানভীর ফয়সল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মো. রোকনুজ্জামান, সিনিয়র ম্যানেজার, হেড অব বিজনেস বিডি অ্যান্ড পার্টনারশিপ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া, ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার এ.কে.এম. মঈন উদ্দিন শাহ উপস্থিত ছিলেন।