Published : 24 Jun 2026, 07:59 PM
২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশের অনুমোদন দিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ঢাকার নৌ সদর দপ্তরের বিএন সাগরিকা হলে শেয়ারহোল্ডারদের সরাসরি উপস্থিতি এবং ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে সভা আয়োজন করা হয়। এতে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
অন্যদের মধ্যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার ও পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলামও উপস্থিত ছিলেন।