১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকের রেডিসন ব্লু চট্টগ্রাম শাখা এখন লেভেল-৩ এ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন কার্যালয় উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 10:18 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

ট্রাস্ট ব্যাংক পিএলসির রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ শাখা লেভেল-২ থেকে লেভেল-৩ এ স্থানান্তর করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি নতুন কার্যালয় উদ্বোধন করেন বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।