১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফতাবনগরে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারির’ নতুন বিক্রয়কেন্দ্র

“দুরন্ত স্পোর্টস গ্যালারির লক্ষ্য, দেশজুড়ে মানসম্মত স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা,” বলেন আর এন পাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 08:41 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঢাকার আফতাবনগরে স্পোর্টস চেইন শপ ‘দুরন্ত স্পোর্টস গ্যালারির’ নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে শিল্পগ্রুপ আরএফএল।

গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল জামতলায় বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী ও সব বয়সী ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে বিক্রয়কেন্দ্রটি সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, “দুরন্ত স্পোর্টস গ্যালারির লক্ষ্য দেশজুড়ে মানসম্মত স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। নতুন শোরুম চালুর মাধ্যমে আমরা আরো বেশি মানুষের কাছে উন্নতমানের ক্রীড়া সামগ্রী পৌঁছে দিতে পারব বলে বিশ্বাস করি।”

এ সময় দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড গনি মঞ্জু, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নারী জাতীয় দাবা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী মলি, ডব্লিউবিসি এশিয়া কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হাসান সিকদার, ফিট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ রাসেল উপস্থিত ছিলেন।

২০১৬ সালে যাত্রা শুরু করা ‘দুরন্ত স্পোর্টস গ্যালারির’ বর্তমানে ঢাকাসহ সারাদেশে প্রায় ১৬০টি বিক্রয়কেন্দ্র রয়েছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।