Published : 04 May 2026, 01:19 PM
আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ বিষয়ে একটি চুক্তিতে সই করেছে।
রাজধানীর আইএফআইসি টাওয়ারে রোববার চুক্তি সই হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, "এই চুক্তির মাধ্যমে আইএফআইসি ব্যাংক তাদের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ারর্কের মাধ্যমে আকিজ রিসোর্সের জন্য দেশজুড়ে উন্নত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ সমাধান দেবে। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম আরও সহজ, গতিশীল এবং কার্যকর হবে।"
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফাসহ উপ-ব্যবস্থাপনা পরিচালকরা।
চুক্তিতে সই করেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং আকিজ রিসোর্স এর রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো. রুহুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আকিজ রিসোর্সের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ট্রেজারি অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।