১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খিলগাঁওয়ে মাইক্লোর শোরুম উদ্বোধন করলেন হাবিব

এ নিয়ে ব্র্যান্ডটি দুই বছরে ১৭টি বিক্রয়কেন্দ্র চালুর তথ্য দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলা তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’ এর নতুন বিক্রয়কেন্দ্র চালু হয়েছে রাজধানীর খিলগাঁওয়ে।

শুক্রবার এটির উদ্বোধন করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

এ নিয়ে ব্র্যান্ডটি দুই বছরে ১৭টি বিক্রয়কেন্দ্র চালুর তথ্য দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, এটি উদ্বোধন উপলক্ষে তিন দিন আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি সব পণ্যে বিশেষ মূল্যছাড় থাকবে।

অনুষ্ঠানে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, মাইক্লো বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এ ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে তার আশা।

বিক্রয়কেন্দ্র উদ্বোধনের সময় মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরিফুল কবির বলেন, মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নতুন এ শোরুম চালু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিগগির আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেছে মাইক্লো বাংলাদেশ।