Published : 21 Apr 2026, 11:34 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে পূবালী ব্যাংকের ১ হাজারতম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ বুথ উদ্বোধন করেন বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বুথে গ্রাহকরা নগদ টাকা উত্তোলনের পাশাপাশি জমা দেওয়াসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “পূবালী ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ১ হাজারতম এটিএম/সিআরএম বুথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা, পূবালী ব্যাংকের কার্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, শাহবাগ এভিনিউ শাখার উপমহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন এসময় উপস্থিত ছিলেন।