Published : 19 Jul 2026, 05:52 PM
মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার একটি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলনে ২০২৬ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বছরের বাকি সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি), বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান, শাখা ও উপশাখা ব্যবস্থাপক, রিলেশনশিপ ম্যানেজার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী উৎকর্ষতা, উদ্ভাবন, দলগত কর্মসংস্কৃতি এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ বছরের প্রথমার্ধে ব্যাংকের অর্জন তুলে ধরেন এবং গ্রাহককেন্দ্রিক সেবা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, খেলাপি ঋণ আদায় জোরদার এবং সম্পদের গুণগত মান বজায় রাখার মাধ্যমে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক আর্থিক কার্যক্রম উপস্থাপন করেন।
সম্মেলনে সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তা ও ইউনিটকে ক্রেস্ট, সনদপত্র, নগদ পুরস্কার এবং পদোন্নতির মাধ্যমে সম্মানিত করা হয়।