১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নারী সঞ্চয় হিসাব’ চালু সীমান্ত ব্যাংকের

এক লাখ টাকার হিসাবের ক্ষেত্রে মিলবে এক হাজার টাকা ক্যাশব্যাক, বলেছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি সঞ্চয়ে উৎসাহিত করতে নারীদের জন্য বিশেষ ব্যাংক হিসাব— ‘নারী সঞ্চয় অ্যাকাউন্ট’ চালু করেছে সীমান্ত ব্যাংক।

বুধবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষায়িত সঞ্চয়ী হিসাব নারীদের নিরাপদ, সুবিধাজনক এবং অধিক লাভজনক উপায়ে আর্থিক লেনদেন পরিচালনায় সহায়তা করবে।

“বিশেষ এই হিসাবে ব্যাংকের প্রচলিত সঞ্চয়ী হিসাবের তুলনায় অতিরিক্ত এক শতাংশ হারে সুদ, বিনামূল্যে প্রথম চেকবই, ডেবিট কার্ডের মাশুল দুই বছরের জন্য মওকুফ, ব্যক্তিগত ও নারী উদ্যোক্তা ঋণ অনুমোদনের পরে ব্যবস্থাপনা মাশুলে ৫০ শতাংশ ছাড় সুবিধা পাওয়া যাবে।”

এক লাখ টাকার অ্যাকাউন্টের ক্ষেত্রে এক হাজার টাকার ক্যাশব্যাক সুবিধা দেওয়ার ঘোষণাও দিয়েছে ব্যাংকটি।