Published : 13 Apr 2026, 07:51 PM
ফাস্টফুড ব্র্যান্ড টেস্টি ট্রিট ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই (এমওইউ) হয়েছে।
মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে সম্প্রতি এক বছর মেয়াদি এ চুক্তি হয়েছে বলে টেস্টি ট্রিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
টেস্টি ট্রিটের পক্ষে চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে প্রিন্সিপাল মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত সই করেন।
এ বিষয়ে ‘টেস্টি ট্রিট’এর হেড অব মার্কেটিং মো. সামি-উর বলেন, “আমরা প্রশিক্ষিত শেফদের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নতমানের ফাস্টফুড সরবরাহ করতে চাই। এই চুক্তির ফলে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত নিজস্ব কারখানায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃপক্ষকে প্রশিক্ষণ প্রদানে সহযোগিতা প্রদান করবে টেস্টি ট্রিট।
“ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা টেস্টি ট্রিট চেইন শপে কাজের সুযোগ পাবেন।”
তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের টেস্টি ট্রিটের পক্ষ থেকে খাবার, ইউনিফর্ম, প্রশিক্ষণ সরঞ্জামাদি, জরুরি মেডিকেল সেবা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে টেস্টি ট্রিটের এইচআর ম্যানেজার ইকবাল হোসেন এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ সারওয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।