Published : 03 Jun 2026, 11:44 PM
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে যমুনা ব্যাংক পিএলসি।
সকল শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বলে বুধবার ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার করে গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।